মসজিদ থেকে জুতা হারানো নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০

2025-03-06T16:03:19+00:00
2025-03-06T16:03:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মসজিদ থেকে জুতা হারানো নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৪:০৩ পিএম   (ভিজিট : ২২১)
X

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

গত রাত ৮টার দিকে উপজেলার ৩নং দিগনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুদল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গোকুলনগর গ্রামের আধিপত্য নিয়ে আব্দুল মালেক ও আমজাদ হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল (বুধবার) মসজিদের তারাবির নামাজ থেকে আব্দুল মালেকের এক সমর্থকের জুতা হারিয়ে যায়। এই ঘটনায় নামাজ শেষে মালেক সমর্থক ও আমজাদ সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় নজরুল ইসলাম, সুজন বিশ্বাস, উত্তম বিশ্বাস, রিপন বিশ্বাসসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, গোকুলনগর গ্রামে তারাবির নামাজ চলাকালীন সময়ে মসজিদের বাইরে রাখা একটা জুতা বা স্যান্ডেল কুকুরে নিয়ে যায়। এ ঘটনায় গ্রামের একপক্ষ আরেকপক্ষের দোষারোপ করতে থাকে। যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় ৮/১০ আহত হয়েছে বলে জেনেছি।

তিনি আরও বলেন, আজ (বৃহস্পতিবার) বিকাল পর্যন্ত কেউ সংঘর্ষের বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy