বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে বেধড়ক মারধর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুবাইল থানা কমিটির সদস্য শাহাদাত হোসেনকে (২৭) পিটিয়ে জখম করেছে

2025-03-06T17:44:28+00:00
2025-03-06T17:44:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে বেধড়ক মারধর
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৫:৪৪ পিএম   (ভিজিট : ৩৩২)
X

টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুবাইল থানা কমিটির সদস্য শাহাদাত হোসেনকে (২৭) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

বুধবার সন্ধ্যায় স্থানীয় শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শাহাদাত। পরে ঘটনার সাথে সম্পৃক্ত দুইজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ থানার লক্ষনপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মো: হোসেন (২২) ও বরিশালের বাকেরগঞ্জ থানার বরপাশা মাঝিবাড়ী গ্রামের দলিল মাঝির ছেলে জাকির হোসেন মাঝি (৪৮)। 

ভুক্তভোগী শাহাদাত জানায়, টঙ্গীর শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে তার ব্যবহৃত মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এসময় সে প্রতিবাদ করলে পিকআপ চালক ও গ্যারেজ মালিকরা একত্রিত হয়ে তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সাহাদাতকে এলোপাতাড়ি মারধর করে হাতে পিঠে ও মাথায় গুরুতর জখম করে। 

খবর পেয়ে তার সহপাঠীরা তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও ডাকাত অপবাদ দিয়ে মারধর করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা গিয়ে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, এঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy