কয়রায় ৮ কেজি হরিণের মাংস সহ আটক ২

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হুদুবুনিয়া গ্রাম থেকে ৮ কেজি হরিণের মাংস সহ দুইজনকে আটক করেছে পুলিশ।বুধবার দিনগত

2025-03-06T19:15:13+00:00
2025-03-06T19:15:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কয়রায় ৮ কেজি হরিণের মাংস সহ আটক ২
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৭:১৫ পিএম   (ভিজিট : ২২২)
X

খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হুদুবুনিয়া গ্রাম থেকে  ৮ কেজি হরিণের মাংস সহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার দিনগত রাত আনুমানিক ২:৩০ মিনিটের দিকে হুদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডলের বসত বাড়ি থেকে ৮ কেজি  হরিণের মাংস উদ্ধার করা হয়। এসময় ২ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, হুদুবুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের পুত্র প্রভাশ মন্ডল(৪৮),ও অসিত কুমার সানার পুএ দেবদাস সানা( ২০)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত  রাত আনুমানিক ২:৩০ মিনিটের দিকে আমাদী পুলিশ ক্যাম্পের এসআই মনির হাওলাদার ও এ এস আই মো. আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংস সহ দুইজনকে আটক করে।

আমাদী পুলিশ ক্যাম্পের ইন চার্জ , মো. মনির হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  গভীর রাতে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংস সহ দুইজনকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে কয়রা থানায় বন আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে। এবং উদ্ধারকৃত হরিণের মাংসো আদালতের নির্দেশে মাটিতে পুতে বিনষ্ট করার  প্রস্তুতি চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy