কক্সবাজারে বিএসটিআই’র অভিযানে ৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কক্সবাজার সদরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কক্সবাজার কার্যালয় ও সদর উপজেলা প্রশাসনের সমন্বয়ে এক ভ্রাম্যমাণ আদালত

2025-03-06T20:12:42+00:00
2025-03-06T20:12:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে বিএসটিআই’র অভিযানে ৮ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৮:১২ পিএম   (ভিজিট : ২১৮)
X

কক্সবাজার সদরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কক্সবাজার কার্যালয় ও সদর উপজেলা প্রশাসনের সমন্বয়ে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে শহরের বাহারছড়া এলাকায় আনসার ব্যাটালিয়ানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

এসময় মোবাইল কোর্টে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ  মানদণ্ড আইন '২০১৮' লংঘনের দায়ে বাহারছড়া এলাকায় নাজিয়া পোল্ট্রি হাউজকে ৩ হাজার, মোহাম্মদ হোসেন এর মাছের আড়ৎকে ২ হাজার, সেলিম স্টোরকে ১ হাজার ও সাগর স্টোরকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কক্সবাজারের ইন্সপেক্টর (মেট্রোলজি) রঞ্জিত কুমার মল্লিক.

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে মর্মে বিএসটিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy