বোনের বাসায় বেড়াতে এসে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় বোনের শ্বশুর হিটু শেখকে (৫০)

2025-03-06T21:27:47+00:00
2025-03-06T21:27:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোনের বাসায় বেড়াতে এসে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৯:২৭ পিএম   (ভিজিট : ৯২১)
X

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় বোনের শ্বশুর হিটু শেখকে (৫০) আটক করেছে পুলিশ।  

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রতিবেশীরা জানান, গত চার দিন আগে পার্শ্ববর্তী জারিয়ারটাক গ্রাম থেকে শিশুটি তার বোন দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসে। আজ (বৃহস্পতিবার) সকালে শিশুটির বোনের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন দেখতে পায়। 

পরে তাকে মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, প্রাথমিকভাবে ধর্ষণের অভিযোগে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অচিরেই বিস্তারিত ঘটনা প্রকাশ করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy