বৈষম্যবিরোধী পরিচয়ে বাসায় ঢুকে অপহরণের পর মুক্তিপণ আদায়

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের এক বেসরকারি চাকরিজীবীকে ‘বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি’ পরিচয়ে অপহরণ করেছে একদল যুবক। অপহরণের পর ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে

2025-03-07T17:18:36+00:00
2025-03-07T17:18:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈষম্যবিরোধী পরিচয়ে বাসায় ঢুকে অপহরণের পর মুক্তিপণ আদায়
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৫:১৮ পিএম   (ভিজিট : ৯৮৬)
X

চট্টগ্রামের এক বেসরকারি চাকরিজীবীকে ‘বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি’ পরিচয়ে অপহরণ করেছে একদল যুবক। অপহরণের পর ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ ও ১৫ লাখ টাকার একটি ব্যাংক চেক আদায় করেছে অপহরণকারীরা।

জানা গেছে, অপহরণের শিকার আবেদিন আল মামুন চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আকবর শাহ থানাধীন সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে অপহরণ করে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয় দেওয়া একদল লোক। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপহরণের ঘটনায় গ্রেপ্তাররা হলেন- নাজমুল আবেদিন, নইমুল আমিন ইমন (২২), আরাফাত হোসেন ফহিম (২২) ও রিসতি বিন ইউসুফ (২৩)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) হুসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয়ে বৃহস্পতিবার রাতে নিজ বাসা থেকে তাকে (চাকরিজীবী আবেদিন আল মামুন) অপহরণ করে। এসময় তার গাড়ি ও চালককে জোরপূর্বক নিয়ে যায়। এরপর পতেঙ্গা সাগরপাড় এলাকা ও পাহাড়তলীর কর্নেলহাট জোন্স রোড এলাকাসহ পাহাড়তলী এবং আকবর শাহ থানার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে তারা। এই সময়ের মধ্যে ভিকটিমের স্ত্রীর কাছ থেকে মুক্তিপণের ৫ লাখ টাকা আদায় করে এবং ১৫ লাখ টাকার একটি ব্যাংক চেক লিখে নেয়। পরে ভিকটিমকে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এলাকায় রেখে পালিয়ে যায় তারা।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘রাত দুইটার সময় ভিকটিমদের উদ্ধার করা হয়। পরবর্তী অভিযানে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আসামি ইমনের বাসা থেকে মুক্তিপণের জন্য আদায় করা টাকা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, অপহরণের খবর পাওয়ার পর তাৎক্ষণিক অভিযানে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি নইমুল আমিন ইমনের বাসা থেকে মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy