কাউখালীতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাসীদের একটি

2025-03-07T20:50:42+00:00
2025-03-07T20:50:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাউখালীতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৮:৫০ পিএম   (ভিজিট : ১৩৯)
X

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। 

শুক্রবার (৭ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এর অস্তিত্ব পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, রাঙামাটি জোন।

বিকালে রাঙামাটি সদর জোনে এক প্রেস বিফ্রিংয়ে অভিযানের তথ্য দেন জোন কমান্ডার লে. কর্নেল জুনায়েদ শাহ চৌধুরী। 

অভিযানের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সেনাবাহিনীর রাঙামাটি রিজিউনের ব্রিগেড মেজর তাজদিক বিন নজরুল। 

তিনি বলেন, ‘শুক্রবার ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাউখালী এলাকায় ইউপিডিএফ (মূল) এর শীর্ষ স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। তবে সেনা উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে তল্লাাশি চালিয়ে ওই আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল, ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি করে বাইনোকুলার, ওয়াকিটকি সেট ও হার্ডডিস্ক এবং সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।’

উল্লেখ্য, অভিযান চলাকালে ইউপিডিএফ তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কিছু সংখ্যক পাহাড়ি মহিলা দিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বাধা প্রদানের চেষ্টা করে এবং উদ্ধারকৃত গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ ধরনের উস্কানিমূলক পরিস্থিতিতেও সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান জানিয়েছেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy