চুয়াডাঙ্গায় টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাবাংলা

চুয়াডাঙ্গায় টিসিবি ও ভিজিএফের কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল

2025-03-08T15:11:45+00:00
2025-03-08T15:11:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:১১ পিএম   (ভিজিট : ১৭৯)
X

চুয়াডাঙ্গায় টিসিবি ও ভিজিএফের কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক (৫০) নিহত হয়েছেন। 

আজ শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম রফিক (৫০) তিতুদহ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, টিসিবি ও ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ দ্বন্দ্ব নিরসনে শনিবার সকালে ইউনিয়ন পরিষদে আলোচনায় বসেছিলেন দুই পক্ষের নেতাকর্মীরা।

এসময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান রফিক ও তার সমর্থকদের ওপর। এরপরই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই রফিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন রফিকের ভাই শফিকসহ অন্তত আটজন।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত জানান, বিএনপি একটা বড় দল। এখানে নেতৃত্বের লড়াই থাকবে, মতভেদ থাকবে। তাই বলে কাউকে মেরে ফেলতে হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, দলীয় কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সংঘর্ষের মূল কারণ উদঘাটনে পুলিশ ও ডিবি সদস্যরা কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy