গোপালগঞ্জে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কোটালীপাড়া উপজেলার পৌরসভা এলাকার একটি পুকুর থেকে

2025-03-08T15:31:25+00:00
2025-03-08T15:31:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:৩১ পিএম   (ভিজিট : ৪৮২)
X

গোপালগঞ্জের পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কোটালীপাড়া উপজেলার পৌরসভা এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের নাম-পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ এখনও পাওয়া যায়নি। শনিবার সকালে কোটালীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাগান উত্তরপাড়া বিন্দু দাসের ক্লিনিকের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

পুকুর ও ক্লিনিকের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ‘ভোরে আমার ছোট ভাই মৃণাল মজুমদার পুকুরের ওপরে মুরগির ফার্মে খাবার দিতে গিয়ে পুকুরের উত্তরপাশে এক অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখে। এরপর সে আমাকে জানালে আমি পুলিশকে খবর দিই। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।’

ওসি মো. আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে কোটালীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাগান উত্তরপাড়া বিন্দু দাসের ক্লিনিকের পাশের রাস্তা দিয়ে হাঁটাহাঁটির সময় স্থানীয় জনগণ ওই পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। 

এছাড়াও গোপালগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক ফয়েজুর রহমান জানান, শনিবার সকালে গোপালগঞ্জের গোবরা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই অজ্ঞাত নারীর মৃত্যু হয়। খবর পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। রাজবাড়ী রেলওয়ে পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy