নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলায় আহত তিন নেতাকর্মী

জান্নাতুল বিশ্বাস,নড়াইল

সারাবাংলা

নড়াইলের সদর উপজেলার গোবরা স্ট্যান্ড এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে তিনটি বোমা হামলা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায়

2025-03-08T18:49:54+00:00
2025-03-08T18:51:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলায় আহত তিন নেতাকর্মী
জান্নাতুল বিশ্বাস,নড়াইল
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৬:৪৯ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৫ ৬:৫১ পিএম  (ভিজিট : ১৫৮)
X

নড়াইলের সদর উপজেলার গোবরা স্ট্যান্ড এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে তিনটি বোমা হামলা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতিসহ বিএনপির তিন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিলে একজন কে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

গতকাল শুক্রবার (৭মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।

আহতরা হলেন-শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে বাবু মোল্যা (৬০), একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮) এবং সৈয়দ জাফর আলীর ছেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে থাকা অবস্থায় তাদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। বোমা হামলার ঘটনায় আহত হন স্থানীয় বিএনপির তিন নেতাকর্মী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সৈয়দ ওয়াজেদ আলী টিটো গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এবং অপর দ’ুজনকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আনিসুর রহমান বলেন, ‘রাতে তিনজন আহত রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’      

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করার জন্য পুলিশসহ আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy