নানাবাড়ি বেড়াতে আসা মাদরাসা পড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানার বাড়ি বেড়াতে আসা প্রথম শ্রেণির (৯) এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৮ মার্চ)

2025-03-08T19:13:06+00:00
2025-03-08T19:13:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নানাবাড়ি বেড়াতে আসা মাদরাসা পড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৭:১৩ পিএম   (ভিজিট : ২৩৬)
X

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানার বাড়ি বেড়াতে আসা প্রথম শ্রেণির (৯) এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৮ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত ওই বৃদ্ধকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর নানি। জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

মামলার বাদী জানান, তার নাতনি প্রথম শ্রেণিতে পড়ে। পরিবারের সঙ্গে সে যশোরে থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুরে নানাবাড়ি বেড়াতে আসে শিশুটি। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর মোল্লা তার নাতনিকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা দায়েরের পর গতকাল রাতেই আসামি জহুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তুষার জানান, এ ঘটনায় ভিকটিমের নানি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy