ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কু'পিয়ে হ'ত্যা

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠিতে দেলোয়ার হোসেন মৃধা নামের অবসরপ্রাপ্ত এক সৈনিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে

2025-03-08T21:22:18+00:00
2025-03-08T21:22:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কু'পিয়ে হ'ত্যা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:২২ পিএম   (ভিজিট : ৪৭৬২)
X

ঝালকাঠিতে দেলোয়ার হোসেন মৃধা নামের অবসরপ্রাপ্ত এক সৈনিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার সোহরাব হোসেন নামে একজনকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ জানায়, নিহত দেলোয়ার হোসেন তার সম্পত্তি দেখাশোনার জন্য গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন। দুপুরের পর নিহতের ছেলে মাহমুদুল হাসান বাবু ইফতারসহ খাবার নিয়ে গেলে বাড়িতে গেলে তাদের বসত ঘরে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। পরে তাদের বাড়িতে দিন মজুর হিসেবে কাজে নিয়োজিত থাকা সোহরাব হোসেনকে না পেয়ে তার বাড়িতে গেলে সে লোকজন দেখে দৌড়ে পালাতে চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, দেলোয়ার হোসেন মৃধা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরী থেকে অবসর নিয়েছে। স্ট্রোক করে জমিজমার পাহাড়ায় বাড়িতেই থাকতেন। সে দু'দিন আগে পেনশনের টাকা তুলেছিলেন। এছাড়া আটক সোহরাব হোসেনের শ্যালকের কাছে ৫ হাজার টাকার বাঁশ বিক্রি করেন দেলোয়ার মৃধা। দুইদিন ধরে বাড়িতেই কৃষিকাজে দিনমজুরের সহায়তা করছিলেন সোহরাব। টাকা নিতেই সোহরাব দেলোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে দাবি স্বজনদের।

ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন, অসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তার কাছ থেকে পাঁচ হাজারের বেশি কিছু টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy