বিশ্বে নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন এবং মহিলা

2025-03-08T21:25:29+00:00
2025-03-08T21:25:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বে নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:২৫ পিএম   (ভিজিট : ১৮৪)
X

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

শনিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর সম্মেলন কক্ষে নারী দিবসের তাৎপর্য নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ অনেকখানি এগিয়ে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনীসহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন।

এ ছাড়া নারী উদ্যোক্তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে নিজেরা আর্থিকভাবে স্বচ্ছলতা অর্জন করছেন বলে তিনি উল্লেখ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফাহমিদা বেগম, ছাত্র প্রতিনিধি সাহিদুল ওয়াহিদ সাহেদ, বিএনপি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ নারী উদ্যোক্তা ও জয়িতারা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা ও সংগঠনের নেতৃবৃন্দসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নারী ও কিশোরীদের কল্যাণ, ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা অর্জনে সরকারের নেয়া নানা কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy