উলিপুরে ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু

আশিকুর রহমান আশিক, উলিপুর

সারাবাংলা

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায়

2025-03-09T18:26:02+00:00
2025-03-09T18:26:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উলিপুরে ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু
আশিকুর রহমান আশিক, উলিপুর
প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ৬:২৬ পিএম   (ভিজিট : ২৭৩)
X

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার পাণ্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সৌরভ আলী (১৯) ও বকিয়ত আলীর ছেলে প্লাবন মিয়া (১৮)। দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ‌্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সৌরভ ও প্লাবন দুই বন্ধু মিলে পার্শ্ববর্তী ‌চিলমারী উপজেলরি থানাহাট বাজার ঘুরে ফেরার পথে নিরাশির পাতার বটতলা এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক্টর তা‌দের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় প্লাবন মিয়া‌কে উদ্ধার ক‌রে উলিপুর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত্যু ঘোষণা ক‌রেন।

বিষয়‌টি নিশ্চিত ক‌রে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান ব‌লেন, মরদেহ দু‌টি উদ্ধার করা হ‌য়ে‌ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy