খাগড়াছড়িতে শিশুর রহস্যজনক মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি জেলা শহরের অপর্ণা চৌধুরীপাড়ার একটি বাড়ির উঠান থেকে থৈঅং প্রু মারমা নামের এক শিশুর রহস্যজনক মৃতদেহ উদ্ধার

2025-03-09T21:20:21+00:00
2025-03-09T21:20:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে শিশুর রহস্যজনক মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ৯:২০ পিএম   (ভিজিট : ১৭৩)
X

খাগড়াছড়ি জেলা শহরের অপর্ণা চৌধুরীপাড়ার একটি বাড়ির উঠান থেকে থৈঅং প্রু মারমা নামের এক শিশুর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(৮ মার্চ) বিকেলে ঘটনাস্থল থেকে ১২বছর বয়সী থৈঅং প্রু মারমার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

জানা যায়, অপর্ণা চৌধুরী পাড়ার এক বাড়িতে গৃহ-পরিচায়ক হিসেবে কাজ করতেন থৈঅং প্রু মারমা । ওই বাড়ির মালিকের স্ত্রী মাসিনু মারমা বেলা সাড়ে ১১টার দিকে থৈঅং প্রুকে বাসায় রেখে বাইরে যান। প্রায় ১ ঘণ্টা পর ফিরে এসে গেইট খোলার জন্য থৈঅংকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে প্রতিবেশীর সহযোগিতায় দেয়াল পার হয়ে গেইট খোলেন তিনি। এসময় বাড়ির উঠানের বালুর স্তূপের ওপর শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি দুপুরে ঘটলেও সেটি ধামাচাঁপা দেয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

নিহত থৈঅং প্রু মার্মা গুইমারা উপজেলার দেওয়ানপাড়া গ্রামের থঅংগ্য মার্মার ছেলে।

সে এক বছর আগে জেলা শহরের অপর্ণা চৌধুরীপাড়ার এ বাড়িতে গৃহপরিচায়ক হিসেবে কাজ শুরু করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য বলা যাবে। এব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy