নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার ড্রাইভার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

লোহার রড দিয়ে পিটিয়ে সাভারেএক নারী পুলিশ সদস‍্যকে আহত করার অভিযোগ উঠেছে।আজ রবিবার (৯ মার্চ) সাভার থানা রোড

2025-03-09T21:07:58+00:00
2025-03-09T21:07:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার ড্রাইভার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ৯:০৭ পিএম   (ভিজিট : ১২৮৩)
X

লোহার রড দিয়ে পিটিয়ে সাভারে এক নারী পুলিশ সদস‍্যকে আহত করার অভিযোগ উঠেছে। 

আজ রবিবার (৯ মার্চ) সাভার থানা রোড এলাকায় সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর ড্রাইভার সোহেল বাবুল এই ঘটনা ঘটায় বলে জানা যায়। ওই নারী পুলিশ সদস‍্যের নাম ইতি খানম। বর্তমানে তিনি কালিয়াকৈর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সাভার থানা কোয়ার্টারে থেকে কালিয়াকৈর থানায় চাকরি করেন।

প্রত‍্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বরাতে জানা যায়, রবিবার দুপুরে সাভার মডেল থানার কোয়ার্টার থেকে রিকশাযোগে থানা রোড এলাকার উদ্দেশে রওনা দেন ইতি। পরে এনাম মেডিক্যালের সামনে পৌঁছালে বিএনপি নেতার গাড়িচালক সোহেলের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে (ইতি) লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ এ ব‍্যাপারে জানান, মারধরের সময় তিনি গাড়িতে ছিলেন না । বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি ওই সময় গাড়িতে থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না। এ ছাড়াও পুলিশ সাভার থানায় তার চালককে নিয়ে যাওয়ার জন‍্য বলেছে। তিনি কিছুক্ষণ পরই সেখানে যাবেন বলেও জানান এই নেতা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy