কুয়েট সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে।সমঝোতা চুক্তির

2025-03-10T20:42:19+00:00
2025-03-10T20:42:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েট সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৮:৪২ পিএম   (ভিজিট : ২২০)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। 

সমঝোতা চুক্তির মাধ্যমে টিচিং, রিসার্চ, ট্রেইনিং, ল্যাব ডেভেলপমেন্ট, ফ্যাকাল্টি আদান-প্রদান, স্টুডেন্টদের উন্নয়নের সুযোগ তৈরি করবে যা উভয় প্রতিষ্ঠানের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে।

সোমবার (১০ মার্চ) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সমঝোতা স্মারকে কুয়েট এর পক্ষে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব ও সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মনির হোসেন। 

জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট নাকামুরা কাজুহিকো ও সাক্ষী হিসেবে সাক্ষর করেন ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাসানরি হানাওয়া। এছাড়া উপস্থিত ছিলেন ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হিরোমিৎসু নিশিজাকি, অত্র বিশ্ববিদ্যালয়ের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy