টঙ্গীতে শিশু ধর্ষণের দশ দিন পর মামলা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক শিশুকে কাজের কথা বলে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি

2025-03-10T20:46:20+00:00
2025-03-10T20:46:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে শিশু ধর্ষণের দশ দিন পর মামলা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৪৯৮)
X

গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক শিশুকে কাজের কথা বলে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে টঙ্গীর শিলমুন পশ্চিম পাড়া এলাকায় জনৈক মজিবর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। 

বিষয়টি জানাজানি হলে দশদিন পর সোমবার ( ১০ ফেব্রুয়ারী) থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা আবুল কালাম। 

মামলার আসামী হলেন, মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার বেতকা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে রুহুল আমিন (৩৫)। তিনি শিলমুন পশ্চিম পাড়া এলাকায় জনৈক মজিবর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

মামলা সুত্রে জানা যায়, একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরির সুবাদে টঙ্গীর শিলমুন এলকায় স্বপরিবারে বসবাস করতেন নির্যাতিতা শিশুর পিতা আবুল কালাম। গত ২৮ ফেব্রুয়ারী দুপুরে তার প্রতিবেশী রুহুল আমিন বাসার ময়লা আবর্জনা পরিস্কারে কথা বলে কৌশলে শিশুটিকে তার রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্ঠা করে সে। 

একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা করে কালক্ষেপনে করে আসামী রুহুল আমিন। পরে স্থানীয় যুবক ইমন রাজের সহযোগিতায় ঘটনার দশ দিন পর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা আবুল কালাম।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে । 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy