ধর্ষণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

যশোর প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যশোরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে এই

2025-03-10T21:07:43+00:00
2025-03-10T21:07:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধর্ষণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:০৭ পিএম   (ভিজিট : ২৬৭)
X

সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যশোরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন সুমাইয়া শিকদার ইলা।

এসময় বক্তব্য রাখেন জান্নাতুল সুমি, সুরাইয়া শিকদার এশা, আশালতা, মুসলিমা আক্তার সেতু, সামিয়া বিশ্বাস,খন্দকার রুবাইয়া, জান্নাতুল ফেরদৌস অনন্যা, ইমরান খান, জিএম মুন্না,বাইজিদ রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,যুগ যুগ ধরে নারী নিপীড়ন চলছে, যার জন্য দায়ী সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, সামন্তবাদ, ধর্মীয় ফ্যাসিবাদ ও পুরুষতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। তারা মনে করেন, বুর্জোয়া নারীবাদীরা প্রকৃত শত্রুকে চিহ্নিত না করে কেবলমাত্র পুরুষতন্ত্র ও ধর্মীয় ফ্যাসিবাদকে দায়ী করেন, যা যথেষ্ট নয়। অন্যদিকে, সংস্কারবাদীরা পুরোনো ব্যবস্থাকে টিকিয়ে রেখে কেবলমাত্র সংস্কারের মাধ্যমে নারীমুক্তির কথা বলেন, যা কার্যত নারীর মুক্তির অন্তরায়।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৩ বছরের‌ বেশি সময় পেরিয়ে গেলেও নারীদের জীবনের কোনো নিরাপত্তা নিশ্চিত হয়নি। গত জুলাই মাসে অভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদ-নির্ভর পুরুষতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক,কৃষক, নারী ও আদিবাসীদের মুক্তি সম্ভব হয়নি। নারীরা সমান পরিশ্রম করলেও সকল শ্রমক্ষেত্রে নারীরা সমমজুরি পান না। নারীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থাও নেই। ধর্ষণ বা গণধর্ষণের ঘটনায় অনেক সময় নারীর পোশাক বা চালচলনকেই দায়ী করা হয়, যা ধর্ষকদের জন্য প্রশ্রয় তৈরি করে।সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় তথাকথিত তৌহিদি জনতা বরং অপরাধীকে ফুলের মালা দিয়ে থানা থেকে ছাড়িয়ে এনেছে, যা ধর্মীয় ফ্যাসিবাদের পাশাপাশি প্রশাসনের নতজানু মনোভাবের বহিঃপ্রকাশ বলে বক্তারা বলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy