নড়াইলে বিএনপি অফিসে বোমা বিষ্ফোরণের ঘটনায় মামলা দায়ের

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের সদর উপজেলার গোবরায় বিএনপি অফিসে বোমা বিষ্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) সকালে নড়াইল সদর

2025-03-10T21:12:23+00:00
2025-03-10T21:12:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে বিএনপি অফিসে বোমা বিষ্ফোরণের ঘটনায় মামলা দায়ের
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:১২ পিএম   (ভিজিট : ২২৭)
X

নড়াইলের সদর উপজেলার গোবরায় বিএনপি অফিসে বোমা বিষ্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) সকালে নড়াইল সদর থানায় বিএনপি নেতা আহত বাবু মোল্যা বাদি হয়ে এ মামলাটি করেছেন। মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। তবে আসামিরা কেউ গ্রেফতার হয়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম দুপুরে মুঠোফোনে বাংলাদেশ বুলেটিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদরের গোবরা নতুন ষ্টান্ডে বিএনপি অফিসের ভেতরে দুবৃত্তদের বোমা হামলার ঘটনায় সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য ওয়াজেদ আলী তিতুমীর ও বিএনপি কর্মী নিউটন গাজী আহত হয়। এ ঘটনায় বাবু মোল্যা ও নিউটন গাজী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও ওয়াজেদ আলী তিতুমীর আশংকাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

হামলা মামলার বিষয়ে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। তার প্রমানও রয়েছে। নিউটন গাজী ও কিছু লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ হামলা ও মামলার নাটক সাজিয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বাংলাদেশ বুলেটিনকে বলেন, গোবরায় বোমা বিষ্ফোরণের ঘটনায় সোমবার সকালে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা কেউ এলাকায় না থাকায় তাদের গ্রেফতার সম্ভব হয়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy