ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাঁধা, ব্যাপক হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে ‘ধর্ষণ ও

2025-03-11T17:05:45+00:00
2025-03-11T17:48:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাঁধা, ব্যাপক হাতাহাতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৫:০৫ পিএম  আপডেট: ১১.০৩.২০২৫ ৫:৪৮ পিএম  (ভিজিট : ২৬৫)
X

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম। তবে শাহবাগ পার হওয়ার পর এই প্ল্যাটফর্মের গণপদযাত্রায় বাধা দেয় পুলিশ। 

মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর ইন্টারকনটিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে পদযাত্রাকারীদের হাতাহাতি হয়।

মিছিলকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। তখনই হাতাহাতি হয়। পুলিশের লাঠিপেটায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। 

৯ দফা দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গণপদযাত্রা করে এবং স্মারকলিপি দিতে যায়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে পুলিশের ব্যারিকেডের সামনে গেলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশের ওপর চড়াও হন।

পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, সারা দেশে অব্যাহতভাবে খুন-ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটছে। যা ঠেকাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তাকে দ্রুত অপসারণ করতে হবে। এসব নিপীড়নের বিচার করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক ধর্ষণের ঘটনাসহ সব ধর্ষণকাণ্ডের বিচার, অংশীজনদের অংশগ্রহণে ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধের আইনসমূহের যৌক্তিক সংস্কার, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিপীড়নবিরোধী সেল আইন করে কার্যকর করার দাবিও জানান তারা।

পদযাত্রায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সীমা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুমাইয়া শাইনা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy