বক্সে গান বাজিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের মাদারগঞ্জে চকোলেটের লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ)

2025-03-11T17:32:19+00:00
2025-03-11T17:32:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বক্সে গান বাজিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৫:৩২ পিএম   (ভিজিট : ১৬১০)
X

জামালপুরের মাদারগঞ্জে চকোলেটের লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ) বিকেলের দিকে ধর্ষণের এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম তন্ময়। সে জোড়খালী ইউনিয়নের পশ্চিম চরপরতাবাজু এলাকার রবিউল মণ্ডলের ছেলে।

তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে।

ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত তন্ময় তাদের প্রতিবেশী। সোমবার বিকেলে অভিযুক্ত তন্ময় ওই শিশুকে চকোলেট খাওয়ার লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নেয়। পরে বক্সে গান বাজিয়ে ধর্ষণ করে।

এদিকে ভুক্তভোগী শিশুর মা তাকে খুঁজতে গিয়ে অভিযুক্ত তন্ময়ের বাড়িতে গিয়ে তার মেয়েকে দেখতে পান।

 
এ সময় শিশুটি তার মাকে পেয়ে কান্নাকাটি শুরু করে। পরে তার মা জিজ্ঞাসা করলে সব ঘটনা তাকে খুলে বলে। এ সময় অভিযুক্ত তন্ময় পালিয়ে যায়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy