রোজা না রাখায় বৃদ্ধকে কানে ধরিয়ে ওঠবস

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

পর্দা লাগানো একটি দোকানে কিছু লোক খাবার খাচ্ছিলেন। এমন সময় লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি

2025-03-12T17:46:17+00:00
2025-03-12T17:46:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোজা না রাখায় বৃদ্ধকে কানে ধরিয়ে ওঠবস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৩৫৩)
X

পর্দা লাগানো একটি দোকানে কিছু লোক খাবার খাচ্ছিলেন। এমন সময় লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে সেই দোকানে প্রবেশ করেন এবং আহাররত অবস্থায় কয়েকজন বৃদ্ধ-যুবককে ধরে এনে প্রকাশ্যে রাস্তায় অপমান করেন। একপর্যায়ে তাদেরকে কান ধরিয়ে উঠবস করানো হয়।

আজ বুধবার (১২ মার্চ) দুপুরে শহরের থানা রোডে লক্ষ্মীপুর বণিক সমিতি নেতা আব্দুল আজিজ এমন ঘটনা ঘটিয়েছেন।

এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। লোক লজ্জায় ভুক্তভোগীরা চলে গেলেও বণিক সমিতির নেতার বিরুদ্ধে ফেসবুকে নিন্দার ঝড় তুলেছেন সচেতন মহল।

ভিডিওতে এক বৃদ্ধকে উদ্দেশ্য করে আব্দুল আজিজকে বলতে শোনা গেছে, বেয়াদব, মুখের মধ্যে দাঁড়ি। মৃত্যুর ভয় নাই, চুল পাঁকি গেছে। রোজা কেন রাখেন না, আপনি মুসলমান না। আপনার ছেলে সন্তান আছে না। কেন রোজা রাখতেছেন না। 

বৃদ্ধ বমির কথা বলতেই তিনি বলেন, কি বমি হয়েছে। বমি হলে রোজা ভাঙে না। আর কখনো রোজা ভাঙবেন? বৃদ্ধ 'না' বললেও তিনি তাকে জোর গলায় বলেন, কানে ধরেন, বসেন। আর কখনো রোজা ভাঙবেন না। কাল থেকে রোজা রাখবেন।

কান ধরানোর ব্যাপারে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বলেন, মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। কিন্তু কিছু লোক রোজা না রেখে সামিয়ানা লাগানো দোকানে ঢুকে আহার করছে। এতে রমজানের পবিত্রতা রক্ষায় মুসলমান হিসেবে বণিক সমিতির পক্ষ থেকে আমরা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি। এতে কয়েকজন রোজা না রেখে ভুল করেছে বলে জানায়। তাদেরকে শাস্তিস্বরুপ কানে ধরানো হয়েছে। 

শাস্তি দেওয়ার তার কোনো ক্ষমতা না থাকলেও দেশের ৯০ শতাংশ মুসলমান দাবি করে প্রকাশ্যে কয়েকজনকে রোজা না রাখায় কানে ধরিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগী কেউ যদি প্রতিকার চেয়ে অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy