ভান্ডারিয়ায় ওয়ার্ল্ড ভিশনের ৫ ‘শূণ্য’ প্লাস অভিযানের শুভ উদ্ভোধন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে ৫ ‘শূণ্য’ প্লাসকার্যক্রমের আজ শুভ উদ্ভোধন সম্পন্ন হয়েছে।

2025-03-12T19:19:35+00:00
2025-03-12T19:19:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়ায় ওয়ার্ল্ড ভিশনের ৫ ‘শূণ্য’ প্লাস অভিযানের শুভ উদ্ভোধন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:১৯ পিএম   (ভিজিট : ১৭৭)
X

ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে ৫ ‘শূণ্য’ প্লাস  কার্যক্রমের আজ শুভ উদ্ভোধন সম্পন্ন হয়েছে। ৫‘শূণ্য’ প্লাস অভিযান কার্যক্রম (শূণ্য ক্ষুধা, অপুষ্টি, শিশু শ্রম, শিশু বিবাহ, বিদ্যালয় থেকে ঝড়ে পড়া ও প্লাস্টিক ব্যবহার)। 
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের ডেপুটি পরিচালক রাজু উইলিয়াম রোজারিও-এর সভাপতিত্বে এবিষয়ক তথ্য সম্বলিত দেয়াল লিখন ও চিত্রাঙ্কন কার্যক্রমের ফলক উন্মোচন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, অন্যান্যদের মধ্যে ছিলেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিন্ডা দফো, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলী খাতুন, ইয়োং প্রফেসনাল সিনথিয়া কস্তা, তাসনিম সুলতানা, গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি, ধর্মীয় নেতা, শিশু ও যুব ফোরাম নেতৃবৃন্দ ও সহায়তাকারীবৃন্দ। ফলক উন্মোচন অনুষ্ঠানের পর সকলে মিলে ভান্ডারিয়া শিশু পার্ক চত্বর পরিস্কার-পরিচ্ছন্নতা অফিযান পরিচালনা করা হয়।  উল্লেখ্য যে ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ভান্ডারিয়া শিশু পার্কের জীর্ণ দেয়ালকে মনোমুগ্ধকর ছবি ও অর্থপূর্ণ তথ্য সম্বলিত করার পাশাপাশি পার্কের ভিতর দু’টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy