শ্রীপুরে ছাত্রদল নেতার পা ভেঙ্গে দিল আওয়ামীলীগ ও যুবলীগ নেতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াছির আরাফাত বেপারীকে হামলা করে পা ভেঙ্গে

2025-03-12T21:19:31+00:00
2025-03-12T21:19:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে ছাত্রদল নেতার পা ভেঙ্গে দিল আওয়ামীলীগ ও যুবলীগ নেতা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:১৯ পিএম   (ভিজিট : ২৩৮)
X

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াছির আরাফাত বেপারীকে হামলা করে পা ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে শ্রীপুর পৌর আওয়ামীলীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আহত ছাত্রদল নেতার পিতা জিয়াউদ্দিন  বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত আভিযোগ দিয়েছে।

অভিযুক্তরা হলো শ্রীপুর পৌর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আসিফ বেপারী (৩০), তার ভাই আধাম বেপারী ওরফে বাবু (২৮), শ্রীপুর পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম বেপারী আমরান (৩২) এবং আফরোজা বেগম (৫০)।

আহত গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াছির আরাফাত বেপারী পৌরসভার বেড়াইদেরচালা এলাকার জিয়া উদ্দিন বেপারীর ছেলে। সে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা নিয়েছেন।

এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় হামলার ঘটনা ঘটে।

আহত ইয়াছির আরাফাত বেপারী বলেন, পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে ফলদ ও বনজ গাছ রোপণ করে ভোগদখল করে আসছেন। ঘটনার দিন ওই জমিতে ঘর নির্মাণ করার জন্য ইট ফেলার সময় অভিযুক্ত ও তাদের ৭/৮ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এসময় তার স্ত্রী আয়েশা আক্তার (২৪) বাধা দিলে হামলাকারীরা তাকেও মারধর করে শ্লীলতাহানী ঘটায়। হমালাকারীরা আমার (আরাফাত বেপারী) বাম পা পিটিয়ে ভেঙ্গে দেয়। পরে তিনি গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

অভিযুক্ত আধাম বেপারী ওরফে বাবু বলেন, প্রায় তিন যুগ ধরে ওই জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পক্ষ গাজীপুর আদালতে একাধিক মামলা দায়ের করেছে। প্রতিপক্ষ আমার চাচাতো ভাই। হামলা ও মারধরের বিষয়টি তিনি অস্বীকার করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, বেড়াইদেরচালা এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। একজন উপ-পরিদর্শককে (এসআই) ঘটনা তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy