কেসিসির সাবেক কাউন্সিলর খালিদ গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

পালাতে গিয়ে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে পা ভেঙে গেছে খুলনা সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও

2025-03-12T21:31:35+00:00
2025-03-12T21:31:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেসিসির সাবেক কাউন্সিলর খালিদ গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:৩১ পিএম   (ভিজিট : ২৯৩)
X

পালাতে গিয়ে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে পা ভেঙে গেছে খুলনা সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ খালিদ আহমেদের। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করেছে।

খালিশপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে খালিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খালিদ একতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করে। তখন তার ডান পা ভেঙে যায়। তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে খালিশপুর থানায় ৩টি এবং খুলনা সদর ও আড়ংঘাটা থানায় ১টি করে মামলা রয়েছে। খালিশপুর থানার ৩ মামলায় খালিদ হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তবে অপর দুটি মামলায় তিনি জামিন নেননি। তিনি পালানোর চেষ্টা করে পায়ে আঘাতপ্রাপ্ত হন। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy