আবারও বাড়ল সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

2025-03-13T15:05:24+00:00
2025-03-13T15:05:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আবারও বাড়ল সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:০৫ পিএম   (ভিজিট : ১৭৫)
X

সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারি এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, ১৫ মার্চ থেকে পরবর্তী ৬০ দিন এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

প্রসঙ্গত, গত বছরের ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর ২ মাস করে এর মেয়াদ বাড়ানো হয়। সেই প্রেক্ষিতে আজ আরও দুই মাস বাড়ানো হলো সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy