কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসায় মায়ের অনুপস্থিতিতে ১৪ বছর বয়সী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ

2025-03-13T21:22:03+00:00
2025-03-13T21:22:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:২২ পিএম   (ভিজিট : ৪৫৪)
X

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসায় মায়ের অনুপস্থিতিতে ১৪ বছর বয়সী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা শাবলু মাতাব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার শাবলু মাতাব্বর ফরিদপুর জেলার দরগা বাজারের নাছিরাবাদ এলাকার মৃত রফিক মাতব্বরের ছেলে। তিনি কাজের সুবাদে আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকতেন।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা পেশায় একজন গার্মেন্টসকর্মী। ৫ বছর আগে সৎ বাবা শাবলু মাতাব্বরের সঙ্গে তার মায়ের বিয়ে হয়। এটা তার মায়ের দ্বিতীয় সংসার। আর অভিযুক্ত শাবলু মাতব্বর কোনো কাজ কর্ম না থাকায় বাসায় সন্তানদের দেখাশোনা করতেন। সেই সুযোগে তার স্ত্রী চাকরিতে চলে গেলে সৎ মেয়েকে ধর্ষণ করত সে। পরে ওই কিশোরী একাধিকবার ধর্ষণের কথা তার মাকে জানায়।

এরপর গত রাতে স্বামীর বিরুদ্ধে ওই কিশোরীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, কিশোরীকে পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানো হয়েছে। ধর্ষণের অভিযোগে কিশোরীর সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy