কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

কাপ্তাই হ্রদ থেকে মংরী রাখাইন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে রাঙ্গামাটি শহরের

2025-03-14T20:32:45+00:00
2025-03-14T20:32:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৮:৩২ পিএম   (ভিজিট : ২৬০)
X

কাপ্তাই হ্রদ থেকে মংরী রাখাইন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনীর স’মিল এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনী এলাকায় ভাসমান অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভীড় জমায়। পরে রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা মংরী রাখইনের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে।

তার পরিবারের লোকজন জানায় গত দুইদিন ধরে মংরী রাখাইন নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। পরে আজ (শুক্রবার) সকালে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহেদ পারভেজ জানান, নিহত মংরী রাখাইন ১৩ মার্চের আগের রাত থেকে নিখোঁজ। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy