ছারছীনা দরবার শরীফে গিয়ে দোয়া চাইলেন মাহফুজ আলম

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও

2025-03-14T20:42:53+00:00
2025-03-14T20:42:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ছারছীনা দরবার শরীফে গিয়ে দোয়া চাইলেন মাহফুজ আলম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৮:৪২ পিএম   (ভিজিট : ৩১৮)
X

পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জুমার নামাজের আগে মাহফিলের আলোচনায় অংশ নেন তিনি। এ সময় মাহফুজ আলম বলেন, প্রায় দেড় শতাধিক বছর ধরে ছারছীনা সিলসিলার খেদমত এই উপমহাদেশে অব্যাহত রয়েছে।

ছারছীনা দরবার শরীফে তিনি বলেন, আপনারা দোয়া করবেন, অন্তর্বর্তী সরকার যে সকল সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছে, তা যেন সব শেষ করতে পারে। দেশকে যেন একটি গোছানো জায়গায় রেখে আমরা বিদায় নিতে পারি। ছারছীনা দরবার শরীফের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার মাদরাসা তৈরি করা হয়েছে। যার মাধ্যমে ইসলাম শিক্ষা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। ইসলাম শান্তির ধর্ম, তার শিক্ষা দিচ্ছে।

তথ্য উপদেষ্টা বলেন, আমার পরিবার পিরোজপুরের এই ছারছীনা দরবার শরীফের মুরিদ ছিলেন। ছোটবেলায় একাধিকবার ছারছীনা দরবারে আসার সুযোগ হয়েছে। আজ আমি এখানে এসেছি পীর সাহেবের কাছে আমার ও দেশের জন্য দোয়া চাইতে। এখানে আসার মাধ্যমে ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সূফী নেছার উদ্দিন আহমদ (রহ.) এর উপমহাদেশে দ্বীনি সংস্কার সম্পর্কে উপলব্ধি করতে পেরেছি।
মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের নিকট দোয়া চাই যেন আমরা বাংলাদেশকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসে আমাদের অর্পিত দায়িত্ব শেষ করতে পারি। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সন্তান হিসেবে এদেশের খেদমত করতে পারি। এর আগে তথ্য ও সম্প্রসারণ উপদেষ্টা মাহফুজ আলম ছারছীনা দরবার শরীফের মরহুম পীরদের কবর জিয়ারত করেন।

আখেরী মোনাজাতে ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে তিন দিনব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করেন। 

এ সময় ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী প্রমুখ উপস্থিত ছিলেন। 

 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy