বেগমগঞ্জে বিধবা নারীকে ধর্ষণের হুমকি, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নোয়াখালীর বেগমগঞ্জে এক বিধবা নারীর ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বেগমগঞ্জ

2025-03-14T21:03:05+00:00
2025-03-14T21:03:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেগমগঞ্জে বিধবা নারীকে ধর্ষণের হুমকি, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:০৩ পিএম   (ভিজিট : ৩৬৯)
X

নোয়াখালীর বেগমগঞ্জে এক বিধবা নারীর ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গত রাত পৌনে ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়ির শাহানাজ আক্তারের (৪৫) বিল্ডিংয়ের প্রধান দরজা ভেঙে অজ্ঞাতনামা ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাত বসতঘরে প্রবেশ করে। তখন দেশীয় অস্ত্র হাতে ডাকাত দলের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। 

পরে তারা অস্ত্রের মুখে নারীকে ধর্ষণের হুমকি দিয়ে ৬টি মোবাইল, সোনা ২ ভরি, নগদ ৪০ হাজার টাকা, ৮ পিস শাড়ি, ১টি কম্বল, কসমেটিকস সামগ্রীসহ ১ কার্টন খেজুর লুট করে নিয়ে যায়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছে। তিনি একটি বাচ্চা ও দুটি মেয়ে নিয়ে ওই ঘরে থাকেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy