রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ

2025-03-15T15:34:52+00:00
2025-03-15T15:34:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৩:৩৪ পিএম   (ভিজিট : ২৫৮)
X

জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ বৈঠক শুরু হয়।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত রয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ আরও অনেকে।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার ও নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস‍্যু বলে জাতিসংঘ মনে করে। এদেশের জনগণকেই তা নির্ধারণ করতে হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া, সংস্কার ও নির্বাচনের বিষয়ে ঐকমত্য নিয়ে আমাদের অবস্থান তুলে ধরা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈঠকে সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান তুলে ধরা হয়েছে। সংস্কার ও গণহত্যার বিচারে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। এছাড়া সংবিধান ও গণপরিষদ নিয়েও আমাদের অবস্থান তুলে ধরেছি।

এবি পার্টির সাধারণ সম্পাদক আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে দেয়া সুপারিশ বাস্তবায়নে সংস্থাটির সাহায্য প্রয়োজন। এখনও জাতিসংঘের তিনটি প্রতিষ্ঠানে শেখ হাসিনার আত্মীয়রা কাজ করছেন।

এর আগে, আজ সকালে রাজধানীর গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করেন আন্তোনিও গুতেরেস। উদ্বোধন শেষে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন। আলোকচিত্র প্রদর্শনীর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করতে সর্বাত্মকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ যে কঠিন পরিস্থিতিতে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, সেই উদার উদ্যোগকে সম্পূর্ণভাবে সমর্থন করা উচিত বিশ্ব সম্প্রদায়ের। 







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy