শ্রীপুরে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিককে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গাজীপুরের শ্রীপুরে রেজাউল করিম নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার পর কলাবাগানে ফেলে যায় দুর্বৃত্তরা।

2025-03-15T15:49:59+00:00
2025-03-15T15:49:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিককে হত্যা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৩:৪৯ পিএম   (ভিজিট : ২৫৪)
X

ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গাজীপুরের শ্রীপুরে রেজাউল করিম নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার পর কলাবাগানে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার ১৬ দিন পর ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৫ মার্চ) শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এর আগে গতকাল শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম, কেওয়া পশ্চিম খণ্ড এলাকার আলতাফ হোসেনের ছেলে শাহাদাত হোসেন শান্ত, নেত্রকোনা সদর থানার টেঙ্গা এলাকার আলী ওসমানের ছেলে জুলহাস।

নিহত পোশাক শ্রমিক রেজাউল করিম নেত্রকোনার দুর্গাশ্রম এলাকার ইসহাগ মুন্সির ছেলে। তিনি শ্রীপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

গত ২৭ ফেব্রুয়ারি রাতে পোশাক শ্রমিক রেজাউল তার কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। পথে গড়গড়িয়া মাস্টারবড়ি এলাকায় গেলে ছিনতাইকারীরা গতিরোধ করে সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছিনতাইকারীরা। 

এরপর গত ৯ মার্চ সন্ধ্যায় তার হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের একদিন পর নিহতের ভাগিনা রিমন পরিচয় শনাক্ত করেন এবং হত্যা মামলা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy