নড়াইলে প্রতিপক্ষের হামলায় নিহত ১, অস্ত্র ও গুলিসহ আটক ২

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় এক যুবক নিহত হয়েছেন। এদিকে নিহতের পক্ষীয় গ্রুপের সিরাজ মোল্যার বাড়ি

2025-03-15T18:07:20+00:00
2025-03-15T18:07:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে প্রতিপক্ষের হামলায় নিহত ১, অস্ত্র ও গুলিসহ আটক ২
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৬:০৭ পিএম   (ভিজিট : ২৪০)
X

নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় এক যুবক নিহত হয়েছেন। এদিকে নিহতের পক্ষীয় গ্রুপের সিরাজ মোল্যার বাড়ি থেকে ওয়ান সুটার গান ও ২০ রাউন্ড গুলিসহ দুই জনকে আটক করেছে যৌথ বাহিনী। 

নিহত যুবকের নাম হাসিম মোল্যা (৩৮)। নিহত হাসিম মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের বাসিন্দা। ওয়ান সুটারগান ও গুলিসহ আটক হলেন- হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে সিরাজ মোল্যা (৪৪) ও একই গ্রামের মকবুল শেখের ছেলে আজিজার শেখ (৫৫)।

আজ শনিবার (১৫ মার্চ) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিম মোল্যা মারা যান। এর আগে সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ঘে হাসিম মোল্যাসহ আটজন আহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের ঠান্ডু মোল্যার লোকজন প্রতিপক্ষ জনি মোল্যাসহ তার লোকজনের উপর হামলা করে। হামলা ঠেকাতে গিয়ে দুই পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়। এ ঘটনায় দুপুরে জনি মোল্যা গ্রুপের হাসিম মোল্যা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সকালে হামলার শিকার হয়ে জনি গ্রুপের লোকজন পাল্টা হামলার প্রস্তুতি নেয়ার সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে জনি গ্রুপের দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ানসুটার গান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy