সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। সাত কলেজের প্রতিনিধিরা এই

2025-03-16T16:34:50+00:00
2025-03-16T16:34:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৪:৩৪ পিএম   (ভিজিট : ২১৭)
X

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। সাত কলেজের প্রতিনিধিরা এই নামে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। 

রবিবার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। 

আজাদ মজুমদার বলেন, সাত কলেজ নিয়ে গত কয়েক মাস ধরেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কাজ করছিল। আজকে কলেজের ছাত্র প্রতিনিধির সঙ্গে আলোচনা করে ঘোষণা দেওয়া হয়েছিল যে, সাতটি কলেজ মিলিয়ে একটি বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়া হবে। সেই বিশ্ববিদ্যালয়ের নাম সাত কলেজের প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই নাম ঘোষণার আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের মতামত নিয়েছে। সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে ২৮টি টিম গঠন করা হয়েছিল। এই ২৮টি টিম লিডারের নিয়ে আজকে বসে এই নাম চূড়ান্ত করা হয়েছে। 

তিনি বলেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এটা অনুমোদন করলেই অন্তর্বর্তী প্রশাসনের যে কাঠামো সেটা চূড়ান্ত হয়ে যাবে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় অন্তর্বর্তীকালীন একজন প্রশাসক থাকবেন। তিনি সাত কলেজের অধ্যক্ষদের একজন হবেন। ইতোমধ্যে ইউজিসি এই সাতজন অধ্যক্ষের সাক্ষাৎকার নিয়েছে এবং তাদের মধ্যে থেকে একজনকে মনোনীত করবে। যিনি নির্বাচিত হবেন, তার কলেজ হবে এই বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়। এছাড়া সাত কলেজে একধরনের সমন্বয় ডেস্ক তৈরি করা হবে। নিজ নিজ কলেজের অধ্যক্ষ এই সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy