ধামরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ধামরাই(ঢাকা)প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারী (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ধামরাই থানা

2025-03-16T16:59:21+00:00
2025-03-16T16:59:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ধামরাই(ঢাকা)প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৪:৫৯ পিএম   (ভিজিট : ১৫৩)
X

ঢাকার ধামরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারী (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

শনিবার (১৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃত আসামী শ্রী ভবেশ চন্দ্র অধিকারী নীলফামারী জেলার ডোমরা উপজেলার নয়ালী বাগ ডোকরা এলাকার মহনী মোহন অধিকারীর ছেলে। 

পুলিশ জানায়, সন্ধ্যায় গোপণ সংবাদের ভিত্তিতে ধামরাই পৌরসভার পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ আটক করে ভবেশ চন্দ্র অধিকারীকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক এস এম কাউসার সুলতান। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। সে অটো রিক্সা চালনার অন্তরালে মাদক ব্যবসা করতেন।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এস আই কাউসারের নেতৃত্বে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy