মনোহরদীতে অস্ত্রসহ দুই জন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদীতে অস্ত্র বিক্রীর সময় শিবপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি সহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময়

2025-03-16T20:56:50+00:00
2025-03-16T20:56:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে অস্ত্রসহ দুই জন গ্রেপ্তার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৮:৫৬ পিএম   (ভিজিট : ১৯০)
X

নরসিংদীর মনোহরদীতে অস্ত্র বিক্রীর সময় শিবপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি সহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

শনিবার রাতে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা মুরগি বাজার সংলগ্ন কুহিনুরের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল হান্নান। 

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবপুর উপজেলার আশ্রাফপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে এবং বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মামুন প্রধান (৩৫) এবং একই গ্রামের চাকবাড়ীর দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান (২৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানায়,  রাতে একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা এলাকায় অবৈধ অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার ওসি আব্দুল জব্বারের নেতৃত্বে  পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মামুন ও আজিমকে আটক করা হয়। এসময় সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে আটককৃতদের তল্লাশী করে তাদের  কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত দুজন সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজ করার উদ্দেশে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ নিজেদের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে আসছিল। চক্রের পলাতক অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা  রয়েছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy