নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর সাদ্দাম হোসেন (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সদর

2025-03-16T20:59:29+00:00
2025-03-16T20:59:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৮:৫৯ পিএম   (ভিজিট : ১৬৫)
X

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর সাদ্দাম হোসেন (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সদর উপজেলার মধ্য শীলমান্দী কবরস্থানের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিশু সাদ্দাম হোসেন শিলমান্দী বিলপাড় এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৩ বছরের শিশু সাদ্দাম হোসেন গত ১৩ মার্চ দুপুরে নিজ বাড়ির শীলমান্দি বিলপাড় নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে সেদিন রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রোববার সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা কবরস্থানের পাশে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ সাদ্দামের বলে শনাক্ত করেন।

শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, শিশুটির মরদেহ পচে গিয়েছে এবং তাতে পোকা ধরে গেছে। তবে প্রাথমিকভাবে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই মধ্যে পরিবারের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে আইনি প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy