এনজিও কার্যালয়ে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

বেলাবতে পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে ওই ভুক্তভোগী

2025-03-17T15:04:19+00:00
2025-03-17T15:04:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এনজিও কার্যালয়ে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩:০৪ পিএম   (ভিজিট : ৩৮৯)
X

বেলাবতে পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে বেলাব থানায় মামলাটি করেন।

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবকের নাম দেলোয়ার হোসেন (৩২)। তিনি বেলাব উপজেলার বেলাব গ্রামের মাটিয়াল পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। আরেক আসামি দক্ষিণ বটেশ্বর গ্রামের শহিদ উল্লাহর ছেলে শাহজাহান মিয়া (৩৫)।

এজাহার সূত্রে জানা গেছে, বেলাব উপজেলার ওই নারী তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে শিবপুর উপজেলায় ভাড়া বাসায় থাকেন। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। তিনি সেখানকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই নারীর সঙ্গে মুঠোফোনে প্রায়ই শাহজাহানের কথা হতো। গত শুক্রবার সন্ধ্যার দিকে শাহজাহান তাকে বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে যান। বাসস্ট্যান্ডের কাছেই একটি এনজিও অফিসকক্ষে নিয়ে শাহজাহান ও এনজিওর কর্মচারী দেলোয়ার তাকে ধর্ষণ করেন।

গতকাল দুপুরে বেলাব থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন ওই নারী। তাৎক্ষণিকভাবে ওই নারীকে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। দেলোয়ার নামের ওই আসামিকে শনাক্ত করেন তিনি। পরে দেলোয়ারকে থানায় আনা হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, ওই নারীর দেওয়া লিখিত অভিযোগ মামলা হিসেবে রুজু করা হয়েছে। এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে অভিযুক্ত শাহজাহান মিয়ার ছেলে জানান, ওই নারী তাদের পূর্বপরিচিত। সেই সুবাদে ওই নারী তার বাবার কাছ থেকে আগে কিছু টাকা ধার নিয়ে ফেরত দেননি। নতুন করে গত শুক্রবার ফার্নিচারের দোকানে এসে আবারও দেড় লাখ টাকার ফার্নিচার বাকিতে নিতে চান। তাকে বাকিতে ফার্নিচার না দেওয়ার কারণেই বাবার নামে মিথ্যা মামলা করেছেন বলে ধারণা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy