শ্রীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবেরাধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং কারখানা খুলে দেওয়ার দাবীতে দুই ঘন্টা শ্রীপুর-মাওনা সড়ক অবরোধ

2025-03-17T17:58:29+00:00
2025-03-17T17:58:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবেরাধ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১১৫)
X

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং কারখানা খুলে দেওয়ার দাবীতে দুই ঘন্টা শ্রীপুর-মাওনা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা। 

এসময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চলাচলকারী যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়ে। 

সোমবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়কে জুট রেখে তাতে আগুন জালিয়ে সড়কের কেওয়া পূর্বখন্ড (নতুন বাজার) অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে।

আন্দোলনরত শ্রমিকেরা জানায়, চলতি মাসের ১ তারিখে কারখানা কর্তৃপক্ষ লে-অফ ঘোষনার নোটিশ টানিয়ে কারখানা বন্ধ করে দেয়। ফেব্রুয়ারি মাসের বেতন রবিবার (১৬ মার্চ) পরিশোধের কথা ছিল। সকালে শ্রমিকেরা বকেয়া বতেন নিতে এসে কারখানা গেইটে পূর্বের টানিয়ে দেওয়া নোটিশ দেখতে পায়নি। নতুন টানানো নোটিশে কারখানা কর্তৃপক্ষ উল্লেখ করে বকেয়া বেতন আগামী এপ্রিল মাসের ৫ তারিখ পরিশোধ করা হবে।

তারা আরো জানান, আমরা এককেজন শ্রমিক ৫ বছর, কেউ কেউ ৭ বছর এবং কেউ কেউ ১০ বছরেরও বেশি সময় এ কারখানায় চাকরি করছি। আমাদের অনেক শ্রমিক সার্ভিস বেনিফিটের টাকা পওনা রয়েছে। ওইসব বকেয়া পরিশোধ না করে কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দেয়। পরবর্তীতে বারবার বকেয়া পরিশোধের তারখি দিয়েও পরিাশোধ করছে না। কারখানা মালিক আমাদের সাথে বারবার টাকা পরিশোদের আশ্বাস দিয়ে টালবাহান করছে। তারা বলেন, বেতন ও ঈদ বোনাস না দিলে আমরা ছেলেমেয়ে নিয়ে ঈদ করতে পারব না। অনেক শ্রমিক ভাইয়েরা তাদের ছেলেমেয়েদের স্কুল মাদ্রাসার বেতন না দিতে পেরে তারা প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

কারখানা শ্রমিক তাইজুদ্দিন, মোহসীন, কামাল এবং শাহিদাসহ আন্দোলনরত শ্রমিকেরা জানায়, পূর্ব নির্ধারীত ঘোষণা অনুযায়ী সকালে কারখানায় এসে দেখি বেতন পরিশোধের নতুন তারিখ দিয়ে আবার আরেকটি নোটিশ টানিয়ে দিয়েছে কৃর্তপক্ষ। কারখানা মালিকের এসব টালাবাহানার কারণে আমাদের বকেয়া পাওনাদী পরিশোধের দাবীতে সড়ক অবরোধ করেছি। আমাদের বকেয়া পাওনা পরিশোধ করে কারখানা খোলার দাবী জানান তারা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, শ্রমিকেরা বকেয়া বেতনের দাবীতে সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে তিনি (ওসি) মালিকের সাথে কথা বলে তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়ে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy