খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডোমারে দোয়া মাহফিল

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় জিএমসি পাট

2025-03-17T20:31:14+00:00
2025-03-17T20:31:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডোমারে দোয়া মাহফিল
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৮:৩১ পিএম   (ভিজিট : ৩৯৪)
X

নীলফামারীর ডোমারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় জিএমসি পাট গোডাউন মাঠে ডোমার পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ দুলাল ইসলাম।

ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী সভাটি সঞ্চালনা করেন।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মনছুর আলী, সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল হাসান শফিক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজাবুল ইসলাম, কৃষকদলের সভাপতি রেজাউল ইসলাম,  পৌর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম পাপ্পু, যুগ্ন আহবায়ক হাসানুল আলম রিমুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মজিদুল ইসলাম, পৌর ছাত্র দলের আহবায়ক রাহিমুজ্জামান রুপক, সদস্য সচিব রালেস ইসলাম শাওন, ডোমার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সামিউল আরিফিন হৃদয়, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলামিন ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy