বাজারে পাটব্যাগ সহজলভ্য করতে উদ্যোগী সরকার: পাট উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাট ব্যাগকে সহজলভ্য ও কম মূল্যে বাজারে আনতে

2025-03-17T20:45:49+00:00
2025-03-17T20:45:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাজারে পাটব্যাগ সহজলভ্য করতে উদ্যোগী সরকার: পাট উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১৬৬)
X

বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাট ব্যাগকে সহজলভ্য ও কম মূল্যে বাজারে আনতে চাই। এর সুবিধা হলো এ ব্যাগ পুণরায় ব্যবহার করা যায়, সাশ্রয়ী এবং পরিবেশ উপযোগী। এটার বিপণনে সহজ করতে আপনারা ভূমিকা রাখেন। এ ব্যাগ কিভাবে বেশি বিপণন করা যায়,কি সাইজ তা আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি,যাতে আপনার পরামর্শ কাজে লাগাতে পারি।

সোমবার (১৭ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজনে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিতে ঢাকা মহানগরস্থ বিভিন্ন বাজারসমূহের সভাপতি/সম্পাদক নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের  উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন, আমি চাই- পাটব্যাগ আপনারাই উৎপাদন করেন, আপনারাই ব্যবসায়ী হন। পাটের ব্যাগ প্রচলনের বিষয়টি আমরা বাস্তবায়ন করছি, সরকার সেলক্ষ্যে কাজ করছে। পাটব্যাগ বাজারে সহজলভ্য করতে উদ্যোগী সরকার। 

মতবিনিময়কালে বাজারসমূহের প্রতিনিধিগণ পাটব্যাগ সরবরাহ নিশ্চিত করার কথা ও কম দামে ব্যাগের চাহিদার কথা জানান। একইসাথে পলিথিন ব্যাগ উৎপাদন রোধের মত জানান। এসময়  উত্তরা-বাড্ডা কাঁচা বাজার সভাপতি হাজী আব্দুল হালিম বলেন, বিভিন্ন সাইজের ব্যাগের সাপ্লাই (সরবরাহ) দিতে হবে। এজন্য ডিলার রাখলে তা (পাটব্যাগ) পাওয়া সহজ  হবে।

সভায় সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী পলিথিনের বিকল্প হিসেবে পাটব্যাগ প্রচলন  করতে উদ্যোগী ভূমিকা রাখছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সে লক্ষ্যে আমরা উপদেষ্টার নির্দেশে কাজ করছি। 

এসময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতি. সচিব আরিফুর রহমান খান, অতি. সচিব মো: সেলিম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতি. সচিব মোঃ আব্দুর রহিম খান, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের মহাপরিচালক জিনাত আরা, টিসিবির মহাপরিচালক বিগ্রে. জে. মোহাম্মদ ফয়সল আজাদ, বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্যান্য প্রতিনিধিসহ ঢাকা মহানগরস্থ বাজারসমূহের প্রতিনিধিগণ। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy