প্রেমিকার সাথে ঝগড়া করে দুবাইতে টিকটক লাইভে বাংলাদেশির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

আবুধাবিতে এক বাংলাদেশি তরুণ টিকটক লাইভে আত্মহত্যা করেছেন। তার নাম রাইসুল ইসলাম (১৯)। বাড়ি নোয়াখালীর কবিরহাট থানার শ্রীনন্দী

2025-03-19T15:52:11+00:00
2025-03-19T15:52:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেমিকার সাথে ঝগড়া করে দুবাইতে টিকটক লাইভে বাংলাদেশির আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৩:৫২ পিএম   (ভিজিট : ২৭৪)
X

আবুধাবিতে এক বাংলাদেশি তরুণ টিকটক লাইভে আত্মহত্যা করেছেন। তার নাম রাইসুল ইসলাম (১৯)। বাড়ি নোয়াখালীর কবিরহাট থানার শ্রীনন্দী গ্রামে।

গত পরশু সোমবার (১৭ মার্চ) আবুধাবির শিল্পনগরী মুসাফফা সানাইয়ার ১১ নম্বর শিল্প এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাইসুল। তার বড় চাচা, প্রবাসী আবুল বাশর এ ঘটনার কথা নিশ্চিত করেছেন।

রাইসুলের সঙ্গে টিকটক মাধ্যমে পরিচয় হয় জর্ডান প্রবাসী মারজানা আক্তার মায়া (২৮) নামে এক বাংলাদেশি নারীর। স্বামীর সঙ্গে বিচ্ছেদে থাকা ওই নারী দুই সন্তানের জননী, তার বাড়িও নোয়াখালী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

গত সোমবার রাইসুল তার চাচার সঙ্গে সেহেরি খেয়ে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে টিকটক লাইভে ওই নারীর সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তার জেরে লাইভে থেকেই রাইসুল গলায় ফাঁস দেন।

রাইসুলের প্রতিবেশী জানান, পাশের রুম থেকে লোকজন ফাঁস লাগানো অবস্থায় রাইসুলকে দেখতে পায় এবং তার চাচাকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

২০২৩ সালে সেপ্টেম্বর মাসে ভিজিট ভিসায় আমিরাতে আসেন রাইসুল। দুবাইয়ে এক বাংলাদেশি প্রবাসীর লাইসেন্সের ভিসা লাগিয়ে বাইরে কাজের অনুমতিপত্র নিয়ে তার বড় চাচার সঙ্গে ঢালাইয়ের কাজ করতেন। তিনি ছিলেন বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে বড়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy