শ্রীপুরে সিকিউরিটি গার্ডদের বেঁধে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শ্রীপুরে একটি ইন্টারলাইনিং কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের বেঁধে প্রায় ৩০ লক্ষাধিক

2025-03-19T16:36:13+00:00
2025-03-19T16:36:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে সিকিউরিটি গার্ডদের বেঁধে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৪:৩৬ পিএম   (ভিজিট : ২২২)
X

শ্রীপুরে একটি ইন্টারলাইনিং কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের বেঁধে প্রায় ৩০ লক্ষাধিক টাকার কেবল ও বৈদ্যুতিক যন্ত্রপাতি লুট করেছে।

গতকাল দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের বেকাসহরা এলাকায় ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেড কারখানায় এই ডাকাতির ঘটনা ঘটে।

কারখানার ব্যবস্থাপক (সাপ্লাই চেইন অ্যাণ্ড ওয়্যার হাউস) মিজানুর রহমান বলেন, ৯ থেকে ১০ জনের একটি ডাকাতদল সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢোকে। তারা ভেতরে দায়িত্বে থাকা তিন নিতাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। 

পরে কারখানাটির ইউটিলিটি ভবনের দুটি দরজার তালা ভেঙে অন্তত সাড়ে ৬০০ মিটার ৩০০ আরএম কেবল, ওয়েল্ডিং মেশিন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন-১৯-৭৪৭৮) ভর্তি করে। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ৩০ লক্ষাধিক টাকা। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই ডাকাতদল পালিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy