‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫:২১ পিএম (ভিজিট : ১৮৮)

X
এবারের বাজেট বাস্তবমুখী হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজেটের আকার বেশি বড় হবে না। তবে মানুষের আয় বাড়ানোর জন্য ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ করার চেষ্টা থাকবে।
বুধবার (১৯ মার্চ) গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা খাতের ভাতা এখনকার চেয়ে বাড়ানো হবে।