নড়াইল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে

2025-03-19T18:56:32+00:00
2025-03-19T18:56:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২৫০)
X

নড়াইল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে এ ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল প্রেসক্লাবের আহবায়ক অ্যাড.এস. এম আব্দুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহাবুবুর রশিদ লাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল।

সাধারণ সভায় বক্তব্য রাখেন, বর্তমান আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম তুহিন, কাজী হাফিজুর রহমান, মলয় কান্তি নন্দী, এড.আজিজুল ইসলাম, মো. আল-আমিন, মো. ইমরান হোসেন, নড়াইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. আলমগীর সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু প্রমুখ।

সভায় আহবায়ক কমিটিতে নতুন করে তিনজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন- এড. আজিজুল ইসলাম, মো. আল-আমিন, মো. নুরুন্নবী সামদানী। এ সময় নড়াইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy