ঘাটাইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থসামাজিক উন্নয়নে ষাঁড় ও বকনা বাছুর বিতরণ

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) উপজেলা

2025-03-19T19:50:42+00:00
2025-03-19T19:50:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থসামাজিক উন্নয়নে ষাঁড় ও বকনা বাছুর বিতরণ
ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:৫০ পিএম   (ভিজিট : ১৩৬)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে জার্মান প্রজেক্ট, সাগরদিঘীতে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. মো. বাহাউদ্দিন সারোয়া  রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো:আবু সাঈদ।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ঘাটাইল এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় নির্বাচিত  সুফল ভোগীদের মাঝে ৩২ জনকে ষাঁড় এবং ৩২ জনকে বকনা বাছুর বিতরণ করা হয়। পাশাপাশি ষাঁড় গরু প্রাপ্ত সুফলভোগীদের মাঝে ১৫০ কেজি করে দানাদার খাবার এবং বকনা বাছুর প্রাপ্ত সুফলভোগীদের মাঝে ১০০ কেজি করে দানাদার খাবার সহ ভিটামিন বিতরণ করা হয়। একই প্রকল্পের আওতায় ১৬০ জন হাঁস প্রাপ্ত সুফল ভোগীদের মাঝে দুই ধাপে ১১৬.৯ কেজি করে খাবার বিতরণ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy