মানিকগঞ্জে ছাত্রকে ‘ধর্ষণ’, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. রফিকুল ইসলাম নামের এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ

2025-03-20T17:55:22+00:00
2025-03-20T17:55:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে ছাত্রকে ‘ধর্ষণ’, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৭৫)
মো. রফিকুল ইসলাম।

মো. রফিকুল ইসলাম।

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. রফিকুল ইসলাম নামের এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ শহরের একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীর পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে ধর্ষণের শিকার ছাত্রের বাবা জরুরি ৯৯৯ নম্বরে ফোন করেন এবং তার ছেলেকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন। পরে বিষয়টি সদর থানায় জানানো হলে পুলিশ গিয়ে ওই শিক্ষককে আটক করে নিয়ে আসেন। এরপর বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ওই ছাত্রের বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, সরকারি জরুরি ৯৯৯ নাম্বারের ফোন পেয়ে রাতেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে আজ আদালতে পাঠানো হলে আদালত ওই শিক্ষককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy