মেঘনা থেকে অজ্ঞাত তরুণের ভাসমান মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক তরুণের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের

2025-03-20T18:02:03+00:00
2025-03-20T18:02:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেঘনা থেকে অজ্ঞাত তরুণের ভাসমান মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬:০২ পিএম   (ভিজিট : ১২৫)
X

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক তরুণের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। 

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার নয়ানগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে সকালে মাছ ধরার সময় স্থানীয় জেলেরা নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে গজারিয়া নৌপুলিশকে বিষয়টি অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নৌপুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। 

গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘আনুমানিক ১৮-২০ বছর বয়সী খালি শরীরে অর্ধগলিত ওই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy