কোম্পানীগঞ্জে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ভস্মীভূত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে।বুধবার গভীর রাতে সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জিয়া

2025-03-20T19:58:28+00:00
2025-03-20T19:58:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোম্পানীগঞ্জে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ভস্মীভূত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১১০)
X

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে।

বুধবার গভীর রাতে সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জিয়া নগর এলাকার আজিম খাঁর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় সালমা খাতুন, মো. শাহাজাহান, রাশেদ, সোহেলের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে ওই পরিবার গুলোর লোকজন ঘুমিয়ে যায়। গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে চার দিকের লোকজন জড় হয়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে চারটি বসতঘর সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থদের দাবি প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উত্তম চৌধুরী জানান, খবর পেয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে কি কারনে আগুন লেগেছে তা তদন্তের পর জানা যাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy